অশোকনগরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ - The News Lion

অশোকনগরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ

 


দি নিউজ লায়নঃ  অশোকনগরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠলো। অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী গ্রামের মধ্যে ঢুকে গুলি চালিয়েছে। সেই গুলির ঘটনায় দুই জন তৃণমূল কর্মী আহন হন বলেও অভিযোগ করেন তিনি। বলেন, আহতদের দুই তৃণমূল কর্মীদের বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য হড়িয়ে পড়েছে। 


স্থানীয় সুত্রে জানা যায়, এদিন বেলা ১১ টা নাগাদ অশোকনগরের এগরা মানিকবেড়িয়ার  টেংরা আদর্শ শিক্ষা নিকেতনের ৭৯ ও ৮০ নম্বর বুথে স্বাভাবিকভাবেই ভোট চলছিলো। স্থানীয়দের অভিযোগ, এদিন সকাল ১১ টা নাগাদ এখানে আসেন অশোকনগরের বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তী। স্থানীয়দের  অভিযোগ, তিনি আসার পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই উত্তেজনা একসময় তৃণমূল এবং বিজেপি সংঘর্ষে পরিণত হয়। সংঘর্ষের জেরে ভোটকর্মীদের ব্যাবহার করা একটি বাস ও একটি পুলিশের গাড়িতে ভাঙ্গচুর চলে। দুই পক্ষের সংঘর্ষের মধ্যেই পরপর চারটি বোমা পড়ে বলেও জানা যায়।


 এরপরেই কেন্দ্রীয় বাহিনী অশান্তিকারীদের ধাওয়া করে। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী তাদের ধাওয়া করে গ্রামের ভিতরে ঢুকে যায়।সেখানে গিয়ে তারা দুই রাউন্ড গুলি চালায় বলেও অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফে।সেই গুলিতে তৃণমূলের দুই কর্মী আহত হন বলেও তৃণমূলের দাবি। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার হয় বলেও জানা যায়।এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.